সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বালুর সিন্ডিকেট, খেলাধুলা ও পাঠদানে চরম ভোগান্তি

শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বালুর সিন্ডিকেট, খেলাধুলা ও পাঠদানে চরম ভোগান্তি

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

 

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার খেলার মাঠ দখল করে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ বালু মজুত ও বাণিজ্য। মাঠজুড়ে বালুর স্তূপ থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, একই সঙ্গে ধুলাবালির কারণে শ্রেণিকক্ষে পাঠদানও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর এলাকার হিলফুল ফুজুল দাখিল মাদ্রাসা ঘুরে দেখা যায়, প্রতিষ্ঠানের প্রধান খেলার মাঠজুড়ে সাদা ও লালচে বালুর বিশাল স্তূপ। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর ধরে একটি প্রভাবশালী চক্র মাঠটি দখল করে অবৈধ বালুর ব্যবসা পরিচালনা করছে। একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় সূত্র জানায়, মহাদেও, ধেনকি ও সীমান্তবর্তী গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু নৌপথে এনে মাদ্রাসা মাঠসহ আশপাশের বিভিন্ন স্থানে মজুত করা হয়। পরে সেখান থেকে ট্রাক, লরি ও অন্যান্য যানবাহনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দার দাবি, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই ব্যবসার সঙ্গে জড়িত। তাদের প্রভাবের কারণে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে ভয় পান। ভারী যানবাহন চলাচলে স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ধুলাবালিতে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, একমাত্র খেলার মাঠটি বালুতে ভরে থাকায় তারা আর খেলাধুলা করতে পারে না। বাতাসে উড়ে আসা ধুলাবালি শ্রেণিকক্ষে ঢুকে চোখ জ্বালাপোড়া ও শ্বাসকষ্টের মতো সমস্যার সৃষ্টি করছে।

মাদ্রাসার সুপার আব্দুল লতিফ বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্য এর নেওয়া হয়নি।” তিনি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখলমুক্ত করে দ্রুত শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের মতে, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে এই অবৈধ বালু সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে।