সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

 

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় জেলা প্রশাসনের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় নেত্রকোনা সদর উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনা করেন সদর উপজেলা সমবায় অফিসার অপরূপা মালাকার এবং পরিদর্শক লাভলী বেগম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন এবং নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান খান খসরু।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় সরকার ব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের অর্থনীতিতে সমবায়ীদের ভূমিকা অপরিসীম। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করতে হবে। একই সঙ্গে সমবায়ীদের সম্পদ ও জমিজমা সুরক্ষা এবং সমাজের বিভিন্ন স্তরের কমিউনিটিকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর জোর দেন বক্তারা।