সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
সাত লাখ টাকার মাছ চুরির অভিযোগ, বিষ প্রয়োগ ও প্রাণনাশের হুমকির দাবি; কেন্দুয়ায় থানায় লিখিত অভিযোগ

সাত লাখ টাকার মাছ চুরির অভিযোগ, বিষ প্রয়োগ ও প্রাণনাশের হুমকির দাবি; কেন্দুয়ায় থানায় লিখিত অভিযোগ

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা:

 

 

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সিংহেরগাঁও এলাকায় একটি বাণিজ্যিক মাছের প্রকল্প থেকে প্রায় সাত লাখ টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে পুকুর ও হাঁসের খামারে বিষ প্রয়োগ এবং প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন প্রকল্পটির তত্ত্বাবধায়ক। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী রোকনুজ্জামান খান রোকন (৪০) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মুকুরিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, তাঁর মামা মো. মনোয়ার হোসেন তালুকদারের মালিকানাধীন কেন্দুয়ার সিংহেরগাঁও এগ্রো ফার্ম লিমিটেডে মাছের প্রকল্প ও প্রায় ৭০০ হাঁসের একটি খামার রয়েছে। মালিক বিদেশে অবস্থান করায় তিনিই প্রকল্পটির দেখাশোনার দায়িত্ব পালন করছেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৭ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে রিপন তালুকদার (৪৭), জাহেদ তালুকদার (৫২), শাহজাহান (৪১), রতন মিয়া (৬০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রকল্পের পুকুরে প্রবেশ করেন। পরে জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যান। চুরি হওয়া মাছের আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পুকুরের পাহারাদার আব্দুল্লাহ বিষয়টি দেখে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁর দিকে তেড়ে যান। প্রাণভয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

রোকনুজ্জামান আরও অভিযোগ করেন, পরদিন ৮ আগস্ট দুপুরে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, পুকুরপাড়ে বাঁশের বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে গালিগালাজ করেন এবং পুকুর ও হাঁসের খামারে বিষ প্রয়োগ করে মাছ ও হাঁস মেরে ফেলার হুমকি দেন। এমনকি মাছ চাষ বা মাছ ধরতে গেলে তাঁকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযোগকারীর ভাষ্য, অভিযুক্তদের সঙ্গে তাঁর মামার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে তাঁরা বিভিন্ন সময় মাছ চাষে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মাছ চুরি করে আসছেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রোকনুজ্জামান। তাঁর আশঙ্কা, যেকোনো সময় পুকুর কিংবা হাঁসের খামারে বিষ প্রয়োগ করে বড় ধরনের ক্ষতি করা হতে পারে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রিপন তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্য অভিযুক্তদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”