সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
#সাব্বাশ!  #আমরা_সত্যি_সত্যিই_এমন_একটা_বাংলাদেশ_আশা_করেছিলাম_প্রায়_দেড়_যুগ_ধরে…..

#সাব্বাশ!

#আমরা_সত্যি_সত্যিই_এমন_একটা_বাংলাদেশ_আশা_করেছিলাম_প্রায়_দেড়_যুগ_ধরে…..

সরকার ভারতকে ডিফাই করার সিদ্ধান্ত নিয়েছে! আজ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন আগুনঝরা বিবৃতি ভারতকে উদ্দেশ্য করে দিয়েছে যে, সেটা আক্ষরিক অর্থেই কূটনৈতিক দুনিয়ায় ভদ্র বইলা আর ভাবার উপায় নাই। আজকের বিবৃতি থেকে কয়েকটা #শব্দ_শব্দবন্ধ_বাক্য আপনাদের জন্য আলাদা করে দিব। কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না বলেই আশা করি।

 

বাংলাদেশ আজ ভারতকে বলছে, ‘পলাতক ও সাজাপ্রাপ্ত গণহ/ত্যাকারী শেখ হাসিনাকে আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে গণমাধ্যমের সাথে সরাসরি মতবিনিময়ের অনুমতি দেওয়ায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। সেখানে তিনি এবং তাঁর সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে চরম বিদ্বেষ ছড়িয়েছেন।’

 

‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পুনর্গঠনে এই ধরণের আয়োজনের সম্ভাব্য প্রভাব নিয়ে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো সত্ত্বেও এই প্রকাশ্য অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর পরিতাপ প্রকাশ করছে।’

 

‘বাংলাদেশের জনগণ যেদিন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, সেদিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক চরম অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি এক মারাত্মক অপমান।’

 

‘ফ্যা/সিস্ট সরকার কর্তৃক ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের নির্মম হ/ত্যাকাণ্ডের যে সত্য জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে, তা অস্বীকার করা ইতিহাসকে পেছনে ঘুরিয়ে দেওয়ার জন্য পলাতক সাজাপ্রাপ্ত গণহত্যাকারী হাসিনা এবং তাঁর অপরাধী চক্রের এক ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের জনগণ অতীতেও এ ধরনের ঘৃণ্য প্রচেষ্টা প্রত্যাখান করেছে এবং এখনও তা করে চলেছে।’

 

‘জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে আমাদের জনগণ দৃঢ় সংকল্প গ্রহণ করেছে যে, আমাদের জাতি আর কখনোই ফ্যাসিবাদের সেই অন্ধকার দিনগুলোতে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনোই কোনো অনুগত রাষ্ট্র (client State) হবে না। সাজাপ্রাপ্ত গণহ/ত্যাকারী হাসিনা এবং তাঁর মাফিয়া চক্রের ঠাঁই বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না।’

 

‘বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে একটি গঠনমূলক, পারস্পরিক সুবিধাজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির অধীনে সাজাপ্রাপ্ত অপরাধী হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশের বারবার করা অনুরোধে এখনও কোনো সাড়া মেলেনি। বরঞ্চ, যেকোনো অজুহাতে তাঁকে গণমাধ্যমের সাথে উন্মুক্ত মতবিনিময়ের সুযোগ দেওয়া আমাদের জনগণের অনুভূতিতে চরম আঘাত হানে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য ক্ষতিকর।’

 

➤#এবার_শব্দগুলোর_দিকে_নজর_দেনঃ

১. গভীরভাবে ক্ষুব্ধ

২. ঢাকা গভীর পরিতাপ প্রকাশ করছে

৩. এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক চরম অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি এক মারাত্মক অপমান

৪. বাংলাদেশ কখনোই কোনো অনুগত রাষ্ট্র (client State) হবে না

৫. উন্মুক্ত মতবিনিময়ের সুযোগ দেওয়া আমাদের জনগণের অনুভূতিতে চরম আঘাত

 

আজ এগুলো সবই ভারতকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যা বোঝার ভারত বুঝে গেছে। বাংলাদেশও খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে।@