সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য প্রতিরোধে নেত্রকোনায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য প্রতিরোধে নেত্রকোনায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, গুজভবাজি ও অপতথ্য ছড়ানো রোধে নেত্রকোনায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) জেলা প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আইইডি’র সহায়তায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ নেত্রকোনা’র যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগ নেত্রকোনার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এ কে এম আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বিষয়বস্তুর ওপর আলোচনা করেন বক্তারা। এতে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ননী গোপাল সরকার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপি, সাংস্কৃতিক কর্মী শিল্পী ভট্টাচার্য, সাংবাদিক শফিকুল ইসলাম, জহীরুল ইসলাম খান কবির, সোহান আহমেদ কাকন, মীর্জা হৃদয় সাগর এবং শিক্ষার্থী প্রেমা রানি দাস ও নবনীতা চৌধুরী।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহারের যুগে গুজব ও অসত্য তথ্য সমাজের শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বিনষ্ট করছে। কোনো সংবাদ বা তথ্য ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আগে তার সত্যতা ও উৎস যাচাই করা অত্যন্ত জরুরি। সাইবার জগতের অপতথ্য রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।