সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল ভারতীয় মদসহ নারী-কিশোর আটক

সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল ভারতীয় মদসহ নারী-কিশোর আটক

 

সৈয়দ সময়, নেত্রকোনা:

 

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারী ও এক কিশোরকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার বারমারী লক্ষীপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)। উদ্ধারকৃত মদ জব্দ করে তাদের পুলিশ পাহারায় দুর্গাপুর থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ মাদক পাচারের তথ্যের ভিত্তিতে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদীর নেতৃত্বে একটি দল কৃষ্ণেরচর বাজারে অবস্থান নেয়। এ সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোয়াজ্জেম, কনস্টেবল সজিবসহ সঙ্গীয় ফোর্স এলাকায় বিশেষ তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক গতিবিধির কারণে ওই নারী ও কিশোরকে আটক করে তাদের সঙ্গে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে দুর্গাপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা দুর্গাপুর উপজেলা দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানকারীদের একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। তবে পুলিশের ধারাবাহিক অভিযানে সাম্প্রতিক সময়ে একের পর এক অবৈধ মাদকের চালান জব্দ হওয়ায় সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার হয়েছে।