সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
সীমান্তে ৩১ বিজিবির সাঁড়াশি অভিযান, ৮ মাসে জব্দ প্রায় ১১ কোটি টাকার চোরাচালান পণ্য

সীমান্তে ৩১ বিজিবির সাঁড়াশি অভিযান, ৮ মাসে জব্দ প্রায় ১১ কোটি টাকার চোরাচালান পণ্য

সৈয়দ সময়, নেত্রকোনা :

নেত্রকোনার দুর্গম সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালিয়ে গত আট মাসে প্রায় ১১ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৫৬০ টাকা।

৩১ বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৯৮৬ বোতল বিদেশি মদ, ৬০ বোতল বিয়ার ক্যান, ২৪০ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা, ৪২৮ পিস ইয়াবা, ৪৯ বোতল ইস্কাফ সিরাপ ও ৮৪ পিস ট্যাপেন্ডাডল। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ২৩ হাজার ৪২০ টাকা।

এ ছাড়া পৃথক অভিযানে গরু, চিনি, কম্বল, জিরা, সুপারি, ওষুধ, বাঁশ, কয়লা, চিপস, কেমিক্যাল, শাড়ি, লেহেঙ্গা ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী পিএসসি বলেন, তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দৈর্ঘ্য প্রায় ৯২ কিলোমিটার। এত বিশাল সীমান্ত পাহারায় বর্তমানে মাত্র ১৫টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) রয়েছে। প্রয়োজনীয় জনবল, লজিস্টিক সহায়তা ও দুর্গম সীমান্তে পর্যাপ্ত যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। তারপরও নানা প্রতিকূলতার মধ্যেও বিজিবির সদস্যরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনের ‘পুশ ইন’ ঠেকানোর পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩১ বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমিত জনবলের কারণে কখনো কখনো চোরাকারবারিরা বিজিবির চোখ ফাঁকি দিয়ে মদ, ইয়াবা, ফেনসিডিল, ট্যাপেন্ডাডল, গাঁজাসহ বিভিন্ন মাদক এবং নানা ধরনের ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছে। তবে এসব অপতৎপরতা ঠেকাতে সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, শুধু অভিযান পরিচালনাই নয়, সীমান্ত দিয়ে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। সীমান্তবাসীকে চোরাচালানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হচ্ছে এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে বিজিবিকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৩১ বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে গত আট মাসে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ পণ্য জব্দ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।