সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
সুন্দরবন-মংলা আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার

সুন্দরবন-মংলা আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার

 

মোঃ বাদল শেখ :মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

মুকসুদপুর প্রেসক্লাবের মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ-২০২৬ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডলকে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।

সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ সাংবাদিকরা তাঁর হাতে এ উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন এবং কার্যকরী সদস্য নূর আলম শেখসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মুকসুদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে মংলা ও সুন্দরবন আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়। ওই আনন্দ ভ্রমণের স্মৃতি ও সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপহার প্রদান করা হচ্ছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল প্রেসক্লাবের নেতৃবৃন্দৃ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি সাংবাদিকদের এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন।