সর্বশেষ
[ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ]
সোনাতলায় গাঁজা-ট্যাপেন্টাডল সহ দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ

সোনাতলায় গাঁজা-ট্যাপেন্টাডল সহ দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ

রেজাউল করিম মানিক,

আদালতে কারাদণ্ড

বগুড়ার সোনাতলায় ২ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২২ই আগস্ট) উপজেলার গড়ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার গড়ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সেলিম (৩০) এবং একই গ্রামের মোঃ তসলিম উদ্দিন সোনারের ছেলে মোঃ আতিক হাসান (২৮)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

(ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ সেলিমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ আতিক হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘ক’ সার্কেলের সদস্যরা অংশ নেন।স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ,গ্রেপ্তার দুই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের মধ্যে আতিক হাসান স্থানীয়ভাবে একটি সোনার দোকান পরিচালনা করেন এবং একটি সংগঠনের সাথেও জড়িত বলে জানান তারা। তবে স্থানীয়দের দাবি,মাদক সংক্রান্ত কর্মকাণ্ড বন্ধে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।