সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির মহোৎসব অনুপস্থিত প্রধান শিক্ষকের ভুয়া হাজিরা, স্বঘোষিত ইনচার্জের ‘মব’ সৃষ্টি ও অর্থ আত্মসাতের অভিযোগ সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির মহোৎসব     অনুপস্থিত প্রধান শিক্ষকের ভুয়া হাজিরা, স্বঘোষিত ইনচার্জের ‘মব’ সৃষ্টি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির মহোৎসব

 

অনুপস্থিত প্রধান শিক্ষকের ভুয়া হাজিরা, স্বঘোষিত ইনচার্জের ‘মব’ সৃষ্টি ও অর্থ আত্মসাতের অভিযোগ

 

​নিজস্ব প্রতিবেদক, সোনাতলা (বগুড়া):

 

বগুড়ার সোনাতলা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে’ চরম প্রশাসনিক বিশৃঙ্খলা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত থাকলেও নিয়মিত হাজিরা খাতায় তাঁর স্বাক্ষর সম্পন্ন হওয়া এবং একজন সিনিয়র শিক্ষকের একক কর্তৃত্বে বিদ্যালয় পরিচালনার নামে অর্থ তছরুপের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

​স্থানীয় সূত্র ও বিদ্যালয় সংশ্লিষ্টদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ স ম মনোয়ারুল ইসলাম শাহীন বিগত ৫ আগস্ট ২০২৪ তারিখের পর থেকে বিদ্যালয়ে একদিনের জন্যও উপস্থিত হননি। অথচ হাজিরা খাতায় ব্যাকডেটে তাঁর নিয়মিত স্বাক্ষর বসে যাচ্ছে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষককে এই অবৈধ সুবিধা পাইয়ে দিয়ে বিদ্যালয়ে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাই।

 

​অনুসন্ধানে জানা যায়, কোনো বৈধ প্রশাসনিক আদেশ ছাড়াই মোঃ আব্দুল হাই নিজেকে বিদ্যালয়ের ‘ইনচার্জ’ দাবি করে আসছেন। বিদ্যালয়ে বহিরাগতদের এনে একটি ‘মব’ বা কৃত্রিম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে তিনি সাধারণ শিক্ষক-শিক্ষিকাদের সার্বক্ষণিক ভয়ের মুখে রেখেছেন। তাঁর এই স্বেচ্ছাচারী আচরণের কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

 

​নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, মোঃ আব্দুল হাই বিদ্যালয়ের সকল আর্থিক নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছেন। শ্রেণি শিক্ষকদের মাধ্যমে ছাত্রীদের মাসিক বেতন, পরীক্ষার ফি, সেশন ফি এবং বিদ্যালয়ের বিভিন্ন অনুদানের বিপুল পরিমাণ নগদ অর্থ তিনি মূল তহবিলে জমা না করে সরাসরি নিজের নিয়ন্ত্রণে নিচ্ছেন।

 

​সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, এই পুরো অনিয়ম ও জালিয়াতির চক্রটিকে পেছন থেকে অভয় ও প্রশাসনিক সহযোগিতা দিচ্ছেন সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজমুল ইসলাম । উর্ধ্বতন কর্মকর্তার এমন রহস্যজনক নীরবতা ও পরোক্ষ মদদের কারণে আব্দুল হাইয়ের সিন্ডিকেট দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ সচেতন মহলের।

 

​এই বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক মোঃ আব্দুল হাই ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজমুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা এবং নারী শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অনতিবিলম্বে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্ত দাবি করেছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী