সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
সোনাতলা সদর ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী বাদশার  সোনাতলা সদর ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী বাদশার 

সোনাতলা সদর ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী বাদশার

স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম :

8 September 2026 , 7:59 | প্রিন্ট সংস্করণ

 

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করেছেন।

 

এরই ধারাবাহিকতায় সোনাতলা সদর ইউনিয়ন পরিষদকে নতুনভাবে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা। তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বাদশা বলেন, সোনাতলা সদর ইউনিয়নে নতুনত্বের প্রয়োজন রয়েছে। অবহেলিত এই ইউনিয়নকে নতুনভাবে গড়ে তুলতে হবে। পরিষদকে ঢেলে সাজানোর পাশাপাশি জনগণের সঙ্গে মিশে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানতে হবে। এরপর বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে পরিবর্তনের পথে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। সদর ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষিভিত্তিক কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। কৃষকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

 

সোনাতলা সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল বলেন, “এবার আমরা ইউনিয়ন পরিষদে একজন যোগ্য ও জনবান্ধব মানুষকে দেখতে চাই। যিনি এলাকার উন্নয়নের পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করবেন এবং সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।

 

VextraAd

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন ধাপে ধাপে আয়োজনের প্রস্তুতির কথা জানানো হয়েছে। তবে মোট কতটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। কমিশনের পক্ষ থেকে চলতি সেপ্টেম্বরের মধ্যে প্রথম ধাপের তফসিল ঘোষণার প্রস্তুতির কথা জানানো হয়েছে। সম্ভাব্যভাবে নভেম্বরের শুরুতে ভোট হতে পারে বলেও ইসি সূত্রে জানা গেছে। তবে চূড়ান্ত ভোটের তারিখ তফসিল ঘোষণার পরই নিশ্চিত হবে।

 

নির্বাচন সামনে রেখে সদর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে নিজেদের কার্যক্রম জোরদার করছেন। ভোটারদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগের মাধ্যমে তারা নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।