সর্বশেষ
[ নেত্রকোনায় দুই অটোরিকশাচালকের কোন্দল থামাতে গিয়ে যাত্রীর প্রাণহানি ] [ কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ: প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ] [ সোমেশ্বরী নদীর বুকে ২৪ লাখ টাকায় কাঠের সেতু: ফিতা কেটে উদ্বোধন করল শিক্ষার্থীরা ] [ হার্টে ছিদ্র, মায়ের জন্য ৪ লাখ টাকা প্রয়োজন – রাস্তায় রাস্তায় ১০ টাকা ২০ টাকা করে চাইছে ছেলেটি* ] [ গোপালগঞ্জ আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন : ] [ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ] [ টুঙ্গিপাড়ায় বর্ণি দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের শোডাউন ] [ বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত: নেত্রকোণার কুতুবপুরকে শিক্ষানগরী করার ঘোষণা ] [ গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ : ] [ মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন  ] [ মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, ধরিয়ে দিলে পুরস্কার: এমপি জালাল উদ্দিন ] [ নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি ]
সোমেশ্বরী নদীর বুকে ২৪ লাখ টাকায় কাঠের সেতু: ফিতা কেটে উদ্বোধন করল শিক্ষার্থীরা

সোমেশ্বরী নদীর বুকে ২৪ লাখ টাকায় কাঠের সেতু: ফিতা কেটে উদ্বোধন করল শিক্ষার্থীরা

 

 

সৈয়দ সময়,নেত্রকোনা:

 

 

 

পাহাড়ি নদী সোমেশ্বরীর দুই পারের মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবশেষে অবসান ঘটেছে। শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নদী পারাপারের দুর্ভোগ লাঘবে প্রায় ছয়শো মিটার দীর্ঘ দুই লেনের একটি দৃষ্টিনন্দন বাঁশ ও কাঠের সেতু নির্মিত হয়েছে। কোনো প্রথাগত রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাত দিয়েই ফিতা কেটে এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত এই সেতুটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সম্পূর্ণ নিজ অর্থায়নে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

স্থানীয় সূত্রে জানা যায়, কেবল পথচারী নয়; বরং রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও প্রাইভেটকার চলাচলের উপযোগী করে দুই লেনে সেতুটি তৈরি করা হয়েছে। সেতুটি চালুর ফলে দুই পাড়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে।

এই মানবিক উদ্যোগের পাশাপাশি সেতুটির পরিচালনা ও অর্জিত আয়ের ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দিয়েছেন, সাধারণ পথচারীদের জন্য সেতু পারাপার সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে শুধুমাত্র যানবাহন থেকে সামান্য টোল আদায় করা হবে, যার পুরো লভ্যাংশ ব্যয় করা হবে স্থানীয় মসজিদ, মন্দির এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে।

প্রতিদিনের নদী পারাপারের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয় শিক্ষার্থীরা। স্কুলশিক্ষার্থী রাজেশ্বরী রায় তার অনুভূতি প্রকাশ করে বলে, ‘নদীর ওপর কোনো সেতু না থাকায় প্রায় প্রতিদিনই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে ডেপুটি স্পিকার মহোদয় এই কাঠের সেতু তৈরি করে দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তবে আমাদের জোরালো দাবি থাকবে, তিনি যেন খুব শীঘ্রই সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করে দেন।’

আরেক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলে, ‘অবহেলিত এই জনপদে এমন একটি সেতু নির্মাণ আমাদের শিক্ষা ও ভবিষ্যৎ অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মহতী উদ্যোগের জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

সেতু উদ্বোধনকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনের শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবীর সরকার এবং সাধারণ সম্পাদক শাহআলমসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেতু পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।