সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি, গ্রেপ্তার ১

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি, গ্রেপ্তার ১

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোণার কেন্দুয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় রফিকুল ইসলাম ভূঁইয়া বকুল নামে এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দলীয় সূত্র ও পুলিশ জানায়, অব্যাহতি পাওয়া রফিকুল ইসলাম ভূঁইয়া বকুল কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সহযুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মামলায় তিনি প্রধান আসামি। তবে মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বুধবার রাতে কেন্দুয়া পৌর বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বকুলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করা হয়। ২০২৫ সালের মার্চ-এপ্রিল এবং চলতি বছরেও একাধিকবার তাকে নির্যাতনের অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ১ আগস্ট একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি পরিবারের নজরে আসে। পরে গত ১৮ আগস্ট একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষার পর ছাত্রীটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়। এরপর তার বাবা মঙ্গলবার রাতে কেন্দুয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে পৌর শহরের সাউদপাড়া এলাকা থেকে আবু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কোনো আসামিকে দোষী হিসেবে গণ্য করা যায় না।