সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
স্বাস্থ্যকেন্দ্রে দেয়াল ফুটো করে চুরি, ফ্রিজ-ব্যাটারিসহ মালামাল উদ্ধার; গ্রেপ্তার ২

স্বাস্থ্যকেন্দ্রে দেয়াল ফুটো করে চুরি, ফ্রিজ-ব্যাটারিসহ মালামাল উদ্ধার; গ্রেপ্তার ২

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা:

 

 

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ,মো. ইয়াসমিন (২২) ও মো. সুমন মিয়া (২৪)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া একটি ফ্রিজ ও দুটি ভারী ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৩ ও ১৪ সেপ্টেম্বর পৃথক অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতের কোনো একসময় স্বাস্থ্যকেন্দ্রটিতে চুরি হয়। ধারণা করা হচ্ছে, রাত দুইটা থেকে চারটার মধ্যে সংঘবদ্ধ চোরের দল সেখানে প্রবেশ করে। চোরেরা সিঁড়ির কক্ষের পাশের দেয়ালে ছিদ্র করে এবং দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে নিচতলার একটি কক্ষের তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহৃত বিভিন্ন সরকারি সরঞ্জাম নিয়ে যায়।

চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল একটি রেফ্রিজারেটর (ফ্রিজ), একটি আইপিএস, একটি পানির মোটর, দুটি ভারী ব্যাটারি ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম।

পরদিন সকালে পরিবার পরিকল্পনা পরিদর্শক অফিসে এসে কক্ষের তালা ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে।

মামলার তদন্তের দায়িত্ব পান থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর রহমান। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্র কাজে লাগিয়ে তদন্তের একপর্যায়ে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইয়াসমিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ১৪ সেপ্টেম্বর বিকেলে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুমন মিয়াকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী একটি ফ্রিজ ও দুটি ব্যাটারি উদ্ধার করা হয়।

তদন্ত কর্মকর্তা এসআই মো. মঞ্জুর রহমান বলেন, গ্রেপ্তার দুজন জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। প্রাথমিক তদন্তে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এবং পলাতকদের গ্রেপ্তারের সুবিধার্থে তাঁদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।

ওসি মো. নাসির উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু মালামাল উদ্ধার হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পেনাল কোড, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগেও স্বাস্থ্যসেবা কেন্দ্রে চুরি

খালিয়াজুরীতে স্বাস্থ্যসেবা কেন্দ্রে চুরির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে উপজেলার মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রেও চুরির ঘটনা ঘটে। গত ২৮ মার্চ রাতে ওই কেন্দ্রে তালা ভেঙে চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ওই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার মালামাল খোয়া যায়। কেন্দ্রটির ফার্মাসিস্ট মামুনুর রশিদ জানান, ২৮ মার্চ বিকেলে কাজ শেষে তিনি অফিস তালাবদ্ধ করে চলে যান। পরদিন সকালে এসে মূল ফটকের তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে দেখা যায়, আলমারি ভেঙে জেনারেটর, সোলার সিস্টেমের ব্যাটারি, কয়েকটি সিলিং ফ্যান ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তৌকির আহমদ বলেন, ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিরাপত্তা প্রহরীসহ চারটি পদ শূন্য রয়েছে। শুধু একজন আয়া দিনের বেলা দায়িত্ব পালন করেন। জনবল সংকটের সুযোগে চুরির ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম চুরির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, নিজস্ব ভবন না থাকায় বর্তমানে পরিবার পরিকল্পনা কার্যালয়ের দুটি কক্ষে সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দ্রুত পৃথক ভবন প্রয়োজন।

স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার না হলে সরকারি চিকিৎসা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্বপূর্ণ সরঞ্জাম বারবার চুরির ঝুঁকিতে পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।