সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য; কর্মকর্তা গুরুতর আহত

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য; কর্মকর্তা গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি | দৈনিক প্রিয় দেশ প্রতিদিন

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত সামরিক অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে ট্যাংকের গোলাবর্ষণ চলছিল। এ সময় অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই সেনাসদস্য নিহত হন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে সামরিক বিধি অনুযায়ী তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ ও এর পেছনে কোনো কারিগরি বা অন্য কোনো বিষয় ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।