সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
১০ দিন পর মামলা: প্রভাবশালী ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

১০ দিন পর মামলা: প্রভাবশালী ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। ঘটনার ১০ দিন পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। অভিযোগের পরপরই পুলিশ ওই নারীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রভাবশালী মহলের চাপ ও ভয়ভীতির কারণে ঘটনার পরপরই আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর বয়স ২৫ বছর। তিনি জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী। স্বামী পরিত্যক্তা ওই নারীর আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে প্রতিবেশী মো. আউয়াল ওরফে রবিন (২৪) ওই নারীকে একা পেয়ে একটি ঘরে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক ও মানসিক অসহায়ত্বের সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অভিযুক্ত রবিন খলিশাউড় ইউনিয়নের চারবারের নির্বাচিত ইউপি সদস্য কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় ওই পরিবারের সামাজিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে।

ভুক্তভোগীর পরিবার দরিদ্র ও অসহায় হওয়ায় ঘটনার পর তাঁরা আতঙ্কের মধ্যে ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, প্রভাবশালী ব্যক্তিদের চাপের কারণে প্রথম দিকে বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া যায়নি। পরে ঘটনাটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে শুক্রবার রাতে বিচারের আশায় পুলিশের কাছে যান তাঁরা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুক্রবার রাত সোয়া ১১টার দিকে জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ওই নারীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাঁর আইনি ও স্বাস্থ্যগত সুরক্ষার অংশ হিসেবে নেত্রকোনা সদর হাসপাতালের ২৫০ শয্যার হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।

ওসি আরও জানান, অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত রবিন মিয়া পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, অভিযোগের সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।