সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গফরগাঁওয়ের এমপি আখতারুজ্জামান বাচ্চুর শুভেচ্ছা

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গফরগাঁওয়ের এমপি আখতারুজ্জামান বাচ্চুর শুভেচ্ছা

 

আদিলুর রহমান

গফরগাঁও উপজেলা প্রতিনিধি

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু।

 

এক শুভেচ্ছা বার্তায় এমপি আখতারুজ্জামান বাচ্চু নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।

 

তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য, শান্তি ও সমৃদ্ধি সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

এমপি আখতারুজ্জামান বাচ্চু বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া জাতীয় জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা কামনা করে দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করেন।