সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
৬ মাস বয়সের আগেই চাই অস্ত্রোপচার: একটিমাত্র হার্ট চেম্বার নিয়ে লড়ছে ৫ মাসের শিশু মাহিরা

৬ মাস বয়সের আগেই চাই অস্ত্রোপচার: একটিমাত্র হার্ট চেম্বার নিয়ে লড়ছে ৫ মাসের শিশু মাহিরা

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নেত্রকোনার কলমাচকান্দা উপজেলার সীমান্তঘেঁষা খারনৈ ইউনিয়নের নিভৃত পল্লী বিশ্বনাথপুর। ওপারেই মেঘালয়ের পর্বতমালা। সবুজে ঘেরা শান্ত এই গ্রামের সাধারণ পরিবার মো. মজিবুর রহমান ও রোজিনা আক্তারের। বিয়ের পর ঘর আলো করে আসা ফুটফুটে কন্যাসন্তানের নাম রেখেছিলেন মাহিরা রহমান। কিন্তু জন্মের আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি; আজ মাত্র ৫ মাস ৩ দিন বয়সী ছোট্ট মাহিরা লড়ছে মরণঘাতী ব্যাধির সঙ্গে। বেঁচে থাকার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আকুতি জানাচ্ছে অসহায় পরিবারটি।

পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই মাহিরার শরীর অস্বাভাবিক ঠান্ডা হতে থাকলে স্বজনরা তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসেন। রাজধানীর লালমাটিয়ার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ইকোকার্ডিওগ্রাফি (ইকো) পরীক্ষায় ধরা পড়ে তার হৃদপিণ্ডের বিরল ও জটিল ত্রুটি।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় রোগটির নাম ‘ডাবল ইনলেট লেফট ভেন্ট্রিকল’ (সিঙ্গেল ভেন্ট্রিকল)। অর্থাৎ, যেখানে স্বাভাবিক মানুষের হৃদপিণ্ডে দুটি প্রকোষ্ঠ কাজ করে, সেখানে মাহিরার হৃদপিণ্ডে কাজ করছে মাত্র একটি। এছাড়া তার হার্টে বড় আকারের ছিদ্র ও ‘হাইপোপ্লাস্টিক রাইট ভেন্ট্রিকল’ রয়েছে, যার ফলে হৃদপিণ্ড থেকে ফুসফুসে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়ে জীবন চরম ঝুঁকিতে পড়েছে।

বর্তমানে মাহিরা দেশবরেণ্য শিশু কার্ডিওলজিস্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমা ও ডা. ইলিয়াস পাটোয়ারীর নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসকরা জানান, শিশুটিকে বাঁচাতে ধাপে ধাপে তিনটি জটিল ওপেন হার্ট সার্জারি প্রয়োজন। এর প্রথম ধাপ ‘পিএ ব্যান্ডিং’ (PA Banding)। তবে দেশে এই অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে দ্রুত ভারতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, চিকিৎসাবিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই অস্ত্রোপচার শিশুর বয়স ৬ মাস পূর্ণ হওয়ার আগেই করা আবশ্যক; তা না হলে সফলতার হার আশঙ্কাজনকভাবে কমে যায়। বর্তমানে মাহিরার বয়স ৫ মাস ৩ দিন। অর্থাৎ, শিশুটিকে বাঁচানোর চিকিৎসা শুরু করতে হাতে সময় আছে মাত্র আর কয়েকটা দিন।

এদিকে চিকিৎসার এই বিপুল ব্যয় বহন করা মাহিরার নিম্নবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বাবা মজিবুর রহমান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে লজিস্টিক কো-অর্ডিনেটর হিসেবে চাকরি করেন, যার মাসিক আয় ২২ হাজার টাকা। ইতোমধ্যে জমানো টাকা, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের সহযোগিতায় চিকিৎসাবাবদ প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা খরচ হয়ে গেছে এবং পরিবারটি বর্তমানে দেড় লাখ টাকার ঋণে জর্জরিত। ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে টাকা জোগাড় করার কোনো উপায়ও অবশিষ্ট নেই।

মা-বাবার একটাই আকুতি, টাকার অভাবে যেন থমকে না যায় ফুটফুটে শিশু মাহিরার শ্বাস-প্রশ্বাস। সমাজের দানশীল, বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সামান্য আর্থিক সহযোগিতাই পারে এই একরত্তি শিশুকে নতুন জীবন ফিরিয়ে দিতে।