সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার

র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার

সুজাদুল ইসলাম ফারাস,নেত্রকোনা ঃ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল ও জঙ্গি দমনে বরাবরের মতোই কঠোর অবস্থানে রয়েছে র‌্যাব র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিযান (র‌্যার)। দেশব্যাপী অপরাধ দমনের এই ধারাবাহিকতায় ময়মনসিংহের মুক্তাগাছায় সফল অভিযান চালিয়েছে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়ক বিযয়টি নিশ্চিত করেন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গত রাত অনুমানিক একটা ত্রিশ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পয়রাকান্দি ০৬ নং ওয়ার্ডে ওয়াপদার পরিত্যক্ত ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইন গত ব্যবস্থা গ্রহনের জন্য মায়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।