4:19 pm, Friday, 24 April 2026

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন এমপি ড. জালাল উদ্দীন

মোঃ মাহফুজ আলম, মতলব প্রতিনিধি:

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দীন বলেছেন, “আমার নির্বাচনী ইশতেহারের অন্যতম লক্ষ্য ছিল মাদকের নির্মূল। মাদককে ‘না’ বলুন, মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য দিন।” তিনি আরও বলেন, কেউ যদি নিরাপত্তার ভয়ে পুলিশকে তথ্য দিতে না পারেন, তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। তাতেও অসুবিধা হলে উপজেলা পরিষদের সামনে স্থাপিত মাদকবিরোধী বক্সে অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ছেংগারচর স্কুল মাঠে পৌরসভার সামনে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্কুল মাঠ থেকে শুরু হয়ে ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানায় গিয়ে শেষ হয়। পরে থানায় গিয়ে থানা ইনচার্জের সঙ্গে মতবিনিময় ও প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও খায়রুল হাসান বেনুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন এমপি ড. জালাল উদ্দীন

Update Time : 08:09:35 am, Saturday, 18 April 2026