সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

ব্লেজারে অপরূপা শাবনূর, দেখে যা বলছেন ভক্তরা

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অনেক বছর ধরেই বড় পর্দা থেকে দূরে। শুধুই পর্দা নয়, রয়েছেন দেশ থেকেও প্রায় দশ হাজার কিলোমিটার দূরে, অস্ট্রেলিয়ায়। সেখানেই তার স্থায়ী বসবাস। দূরদেশ থেকেই ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফেসবুকে প্রায়ই নিজের অনুভূতি ও জীবনের নানা উপলব্ধি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। আজ পোস্ট করেছেন চারটি নতুন ছবি। যেখানে তাকে কমলা রঙের ব্লেজারে দেখা গেছে। তার সামনে রয়েছে দৃষ্টিনন্দন ফুল।ছবিগুলোর সঙ্গে একটি পরামর্শমূলক বাস্তব কথা লিখেছেন শাবনূর। সেটা এরকম, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’

পোস্ট করার সাত ঘণ্টার মাথায় শাবনূরের এ পোস্টে ১২ হাজার প্রতিক্রিয়া এসেছে, মন্তব্য ছাড়িয়েছে এক হাজার। শাবনূরের কথার সঙ্গে প্রায় সকলেই একাত্মতা প্রকাশ করেছেন।

কেউ আবার শাবনূরের প্রশংসায় লিখেছেন, ‘আপনার সবচেয়ে বড় গুণ, আপনি স্রোতে গা ভাসান না। কেউ কিছু বললেই সাথে সাথে তার প্রতি উত্তর করেন না। আর এজন্যই আপনি শাবনূর।’

এক ভক্ত লিখেছেন, ‘আমরা আপনার ভক্তরা সেসব বিবেচনাহীন মানুষের কথা অবিবেচকের মতো বিশ্বাস করি না।’

আরেকজন অভিনেত্রীর বন্দনায় লিখেছেন, ‘নিন্দুকেরা যাই বলুক, তুমি সুন্দর, তুমি পবিত্র, তুমি মেঘে ঢাকা চাঁদ।’ প্রসঙ্গত, বছর দুয়েক আগে ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেছিলেন শাবনূর। তবে সিনেমাটির কাজ আর সমাপ্ত হয়নি। এর মধ্যেই সে সিনেমার কিছু শুটিং ক্লিপ, অসম্পাদিত ফুটেজ প্রকাশ্যে আসে। সেসব নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। অনেকেই আক্ষেপ করেছিলেন, এমন অপরিণত কাজে শাবনূরের মতো নন্দিত অভিনেত্রীকে দেখা ‘হতাশাজনক’। এরপর থেকে আর নতুন কোনো সিনেমার কাজে দেখা যায়নি তাকে।