সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

ঈদগাঁওয়ে র‍্যাব-১৫ এর অভিযানে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ঈদগাঁওয়ে র‍্যাব-১৫ এর অভিযানে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) পরিচালনার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি সাদা রঙের সেডান কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা দুটি ট্রলি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার বাসিন্দা নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের বাসিন্দা মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)। রিয়াজুল বর্তমানে ঢাকার খিলক্ষেত উত্তরপাড়ায় বসবাস করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে বিপুল পরিমাণ মাদক কক্সবাজারে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করা হয়। গাড়িটি থামানোর পর চালক ও যাত্রীর বক্তব্যে অসঙ্গতি দেখা দিলে তল্লাশি চালিয়ে মাদকের চালান উদ্ধার করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আটক নজির আহাম্মেদের বিরুদ্ধে রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনসহ মোট ছয়টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ট্রলি ব্যাগে সাধারণ যাত্রীর ছদ্মবেশে মাদকের চালানটি পরিবহনের কথা স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে।

উদ্ধারকৃত গাঁজা, জব্দকৃত প্রাইভেট কার ও মোবাইল ফোনসহ আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আরও খবর

মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি

হাইমচরের উত্তর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদকের বিস্তার, নজরদারি জোরদারের দাবি

মতলব উত্তরের মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আমিনুল হাসান ফেরদাউস

আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*   স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা

১০ বছরের রেমিটেন্স লুট, হামলা-মামলায় জর্জরিত প্রবাসী পরিবার* বংশালে বিচার না পেয়ে প্রশাসনের দ্বারস্থ সৌদি প্রবাসী সালাম খান*

১০ বছরের রেমিটেন্স লুট, হামলা-মামলায় জর্জরিত প্রবাসী পরিবার* বংশালে বিচার না পেয়ে প্রশাসনের দ্বারস্থ সৌদি প্রবাসী সালাম খান*

নেছারাবাদে মাদকের গডফাদার বেপরোয়া!*   কিশোরদের দিয়ে মাদক ব্যবসা, গ্রেফতার করেও লাভ হচ্ছে না – দৈহারী ইউনিয়নবাসী অতিষ্ঠ*

আরও খবর: চট্টগ্রাম