সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

ইমামের বেতন নিয়ে বিতর্কের জেরে বারহাট্টায় সালিসের শাস্তি, দুই ব্যক্তির মাথা ন্যাড়া; ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

ইমামের বেতন নিয়ে বিতর্কের জেরে বারহাট্টায় সালিসের শাস্তি, দুই ব্যক্তির মাথা ন্যাড়া; ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা :

 

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি গ্রাম্য সালিসে দুই ব্যক্তির মাথা ন্যাড়া করে শাস্তি দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইমামের বেতন বৃদ্ধি ও মসজিদসংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে দুই ব্যক্তির মাথা ন্যাড়া করে দেওয়া হচ্ছে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় নানা প্রতিক্রিয়া।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া বাজার এলাকায় এই সালিস অনুষ্ঠিত হয়। শাস্তির মুখোমুখি হওয়া দুই ব্যক্তি হলেন মধুপুর গ্রামের মুমিন খান (৫০) এবং হেলুচিয়া গ্রামের উজ্জল (৩২)।

এলাকাবাসীর দাবি, কয়েক দিন আগে হেলুচিয়া বাজারের মসজিদের ইমামের বেতন বৃদ্ধি এবং অনুদান সংগ্রহ নিয়ে আলোচনার সময় মসজিদ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিচার দাবি করলে গ্রাম্য সালিস বসে।

স্থানীয় যুবক জনি খান জানান, অভিযুক্তদের প্রকাশ্যে বক্তব্য ব্যাখ্যা ও ক্ষমা চাওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তা না হওয়ায় সালিসের সিদ্ধান্ত অনুযায়ী মাথা ন্যাড়া করে শাস্তি কার্যকর করা হয়।

অন্যদিকে, মুমিন খান অভিযোগ করে বলেন, চায়ের দোকানে আলোচনার সময় অন্য একজনের মন্তব্যে তিনি শুধু সহমত প্রকাশ করেছিলেন। পরে সেই বক্তব্য বিকৃতভাবে প্রচার করে তাকে অপমানজনক শাস্তির মুখে ফেলা হয়েছে। তিনি দাবি করেন, উজ্জল কোনো মন্তব্যই করেননি, তবুও তাকেও একইভাবে শাস্তি দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং থানায় অভিযোগ দেওয়ার কথা জানান।

এ বিষয়ে সালিসে উপস্থিত স্থানীয় মাদরাসার শিক্ষক আলী আহমদ বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই সালিস অনুষ্ঠিত হয়। বিচার চলাকালে উপস্থিত লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত কার্যকর করা হয়। উজ্জলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ওই বক্তব্যের সঙ্গে একমত ছিলেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গ্রাম্য সালিসের মাধ্যমে এ ধরনের শাস্তির বৈধতা, মানবাধিকার এবং আইনের শাসন নিয়ে নতুন করে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।