সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

দুর্গাপুরে গোয়ালঘর থেকে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, ৩০ লাখ টাকার মাদক জব্দ; আটক ২

দুর্গাপুরে গোয়ালঘর থেকে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, ৩০ লাখ টাকার মাদক জব্দ; আটক ২

 

 

সৈয়দ সময়, নেত্রকোণা:

 

 

 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুলিশের যৌথ অভিযানে একটি গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংরক্ষণ ও পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ৭৪০ বোতল ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এসআই মো. ফিরোজ আল মামুন, থানা পুলিশের সদস্য এবং নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা যৌথভাবে উপজেলার বাগিটাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাগিটাপাড়ায় আব্দুল জলিলের বাড়ির উঠানের উত্তর পাশে একটি গোয়ালঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন রঙের প্লাস্টিকের বস্তায় রাখা ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানের সময় কাচারীমোড় গ্রামের আব্দুল গনির ছেলে শফিকুল ইসলাম (৫৬) এবং বাগিটাপাড়া গ্রামের আব্দুল জলিল আকন্দের স্ত্রী নাজমুন নাহার খানম (২৩)-কে আটক করা হয়।

নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেনসিডিল এবং আটক ব্যক্তিদের দুর্গাপুর থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া ফেনসিডিলের মূল মালিক আব্দুল জলিল আকন্দ। তবে অভিযানের আগেই তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।