সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার মান এক হওয়া উচিত নয়”: শাকিল শেখ*

সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার মান এক হওয়া উচিত নয়”: শাকিল শেখ*

“সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার মান এক হওয়া উচিত নয়”: শাকিল শেখ*

 

স্টফ রিপোর্টার মোঃ ইব্রাহিম হাওলাদার

 

জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মান একই নির্ধারণ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তরুণ রাজনীতিবিদ, সাবেক ছাত্রদল নেতা ও দৈহারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শাকিল শেখ।

 

তিনি মনে করেন, জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার—দুটি ভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান। তাই উভয় নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রেও দায়িত্ব ও বাস্তবতার পার্থক্য বিবেচনা করা প্রয়োজন।

 

*স্থানীয় সরকারে শিক্ষার মান বাড়ানোর প্রস্তাব*

সম্প্রতি এক মতামতে মোঃ শাকিল শেখ বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের সঙ্গে কাজ করতে হয়। প্রতিদিন প্রশাসনিক, উন্নয়নমূলক ও জনসেবামূলক সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে একজন চেয়ারম্যান বা মেয়রের নিজস্ব দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য চেয়ারম্যান ও মেয়র পদে ন্যূনতম স্নাতক বা সমমান এবং সদস্য/কাউন্সিলর পদে ন্যূনতম এইচএসি বা সমমান শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি বিবেচনা করা উচিত।”

 

*সংসদ নির্বাচনে ভিন্ন মানদণ্ড চান*

অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন, একজন সংসদ সদস্য রাষ্ট্রের বৃহত্তর নীতিনির্ধারণী ব্যবস্থার অংশ। সংসদ সদস্যরা মন্ত্রণালয়, প্রশাসন ও বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করেন।

 

“তাই এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।” – যোগ করেন তিনি।

 

তিনি আরও বলেন, “শিক্ষা একজন জনপ্রতিনিধির দক্ষতা বাড়ায়, তবে জনগণের আস্থা অর্জনের জন্য প্রয়োজন সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ। জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের দায়িত্বের ধরন আলাদা হওয়ায় প্রার্থীদের যোগ্যতার মানদণ্ডেও ভিন্নতা থাকা স্বাভাবিক।”

 

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও দক্ষ ও জবাবদিহিমূলক করতে প্রার্থীদের যোগ্যতা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন বলেও মত দেন এই তরুণ নেতা।