সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

নাসিরনগর চাতলপাড়ে কেরি ট্যাবলেট খেয়ে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

নাসিরনগর চাতলপাড়ে কেরি ট্যাবলেট খেয়ে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

 

খ ম জায়েদ হোসেন নাসিরনগর

(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় চালের পোকা দমনের জন্য ব্যবহৃত কীটনাশক ট্যাবলেট খাওয়ার পর জান্নাত আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোররাতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর

উপজেলার চাতলপাড়া ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের ভূইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত জান্নাত আক্তার ওই গ্রামের মো. ইসমাইল ভূইয়ার মেয়ে এবং চাতলপাড় ফকিরদা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১০টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে ঘরে রাখা চালের পোকা দমনের কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন জান্নাত। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌপথে তার মৃত্যু হয়।

নিহতের চাচা মো. ইউসুফ ভূইয়া জানান, হাসপাতালে নেওয়ার পথে নৌকাতেই জান্নাতের মৃত্যু হয়। কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।