সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

মতলব উত্তরে থামছেই না ট্রান্সফরমার চুরি, এক রাতেই উধাও ৪টি সাবহেডিং: তিন মাসে চুরি অন্তত ১২টি; নতুন ট্রান্সফরমার বসাতে অর্থ দাবির অভিযোগে ক্ষোভ গ্রাহকদের

হেডিং:

মতলব উত্তরে থামছেই না ট্রান্সফরমার চুরি, এক রাতেই উধাও ৪টি

সাবহেডিং:

তিন মাসে চুরি অন্তত ১২টি; নতুন ট্রান্সফরমার বসাতে অর্থ দাবির অভিযোগে ক্ষোভ গ্রাহকদের

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনা যেন কোনোভাবেই থামছে না। গত তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১২টি ট্রান্সফরমার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব নাউরী ও ফৈলাকান্দি গ্রামে এক রাতেই চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। নতুন এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার গভীর রাতে দুটি গ্রামের চারটি সচল বিদ্যুৎ ট্রান্সফরমার খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে বিদ্যুৎ না থাকায় খোঁজ নিতে গিয়ে তারা ট্রান্সফরমার উধাও দেখতে পান। পরে আশপাশের এলাকা থেকে ট্রান্সফরমারের ভাঙা খোলস ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

 

ভুক্তভোগীদের দাবি, সচল উচ্চ ভোল্টেজ লাইনের ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়া সাধারণ চোরের পক্ষে সম্ভব নয়। এ ধরনের চুরির জন্য বিশেষ কারিগরি দক্ষতা ও প্রয়োজনীয় সরঞ্জাম লাগে। ঘটনাস্থলে ভারী বুটের ছাপ এবং স্পটলাইট ব্যবহারের আলামতও পাওয়া গেছে বলে তাদের দাবি।

 

এদিকে ট্রান্সফরমার চুরির পর নতুন ট্রান্সফরমার স্থাপনে প্রায় ৩০ হাজার টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের ভাষ্য, ভবিষ্যতে আবার চুরি হলে আরও ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হতে পারে বলেও জানানো হয়েছে।

 

স্থানীয়দের প্রশ্ন, সরকারি বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? ট্রান্সফরমার চুরি হলে তার আর্থিক বোঝা কেন সাধারণ গ্রাহকদের বহন করতে হবে? প্রতিস্থাপনের নামে অর্থ আদায়ের ক্ষেত্রে সরকারি নীতিমালা কী—এ নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।

 

একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত, চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।