সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

মতলব উত্তরে ১১ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণে-র অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার

মতলব উত্তরে ১১ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণে-র অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। ঘটনার পরপরই পুলিশের বিশেষ অভিযানে অভিযুক্তকে আটক করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) রেজাউল করিম, এসআই মাধব চন্দ্র নাথ ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

 

অভিযানে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. ফরহাদ হোসেন (১৮)-কে গ্রেফতার করা হয়। তিনি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চর লক্ষীপুর (মোল্লা বাড়ি) এলাকার বাসিন্দা এবং মো. আজাদের ছেলে।

 

পুলিশ জানায়, গত ২৬ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চর লক্ষীপুর এলাকায় নাছির মৃধার ইটভাটার শ্রমিকদের থাকার একটি কক্ষে অভিযুক্ত ১১ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়।

 

মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।

 

উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে বিচারাধীন। আদালতের রায় না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন