সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

পরীরখাল বাজারের তিন সড়ক বেহাল, জলাবদ্ধতায় দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা মোঃ জাহিদুল ইসলাম জিহাদী ক্রাইম রিপোর্টার বরগুনা সদর উপজেলার পরীরখাল বাজারের অভ্যন্তরের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। কিছুদিন আগে মাছ বাজারের একটি সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলেও বাজারের বাকি তিনটি সড়কের এখনো কোনো সংস্কার হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কগুলো নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে দীর্ঘ সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে বাজারে চলাচল ব্যাহত হয় এবং অনেক ক্রেতা কাদা ও জমে থাকা পানির কারণে দোকানে প্রবেশ করতে চান না। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি নিত্যদিনের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, জমে থাকা নোংরা পানি ডেঙ্গু মশার লার্ভা জন্মানোর অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যা জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি। এ অবস্থায় বাজারের ব্যবসায়ীরা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক (ডিসি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত তিনটি সড়কের সংস্কার ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন। ব্যবসায়ীদের আশা, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে পরীরখাল বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং ব্যবসা-বাণিজ্য সচল থাকবে।

পরীরখাল বাজারের তিন সড়ক বেহাল, জলাবদ্ধতায় দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা

 

মোঃ জাহিদুল ইসলাম জিহাদী

ক্রাইম রিপোর্টার

বরগুনা সদর উপজেলার পরীরখাল বাজারের অভ্যন্তরের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। কিছুদিন আগে মাছ বাজারের একটি সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলেও বাজারের বাকি তিনটি সড়কের এখনো কোনো সংস্কার হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কগুলো নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে দীর্ঘ সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে বাজারে চলাচল ব্যাহত হয় এবং অনেক ক্রেতা কাদা ও জমে থাকা পানির কারণে দোকানে প্রবেশ করতে চান না। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি নিত্যদিনের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, জমে থাকা নোংরা পানি ডেঙ্গু মশার লার্ভা জন্মানোর অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যা জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি।

এ অবস্থায় বাজারের ব্যবসায়ীরা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক (ডিসি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত তিনটি সড়কের সংস্কার ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।

ব্যবসায়ীদের আশা, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে পরীরখাল বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং ব্যবসা-বাণিজ্য সচল থাকবে।