সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

জুলাই অভ্যুত্থানের চেতনায় সুরের মূর্ছনা, নেত্রকোণায় অনুষ্ঠিত ‘গানে গানে জুলাই’

জুলাই অভ্যুত্থানের চেতনায় সুরের মূর্ছনা, নেত্রকোণায় অনুষ্ঠিত ‘গানে গানে জুলাই’

 

 

সৈয়দ সময়, নেত্রকোণা :

 

 

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্ব, আত্মত্যাগ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়কে সংগীতের ভাষায় তুলে ধরতে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সোমবার (৩ আগস্ট) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষক ও কবি পহেলী দে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এবং জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আল ইমরান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস. এম. মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী এবং জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমান।

সাংস্কৃতিক পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা ও দেশাত্মবোধক গানসহ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ একাধিক কালজয়ী সংগীত পরিবেশিত হয়। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা মিলনায়তনে উপস্থিত দর্শকদের গভীরভাবে আবেগাপ্লুত ও অনুপ্রাণিত করে।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আদর্শ, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ আয়োজনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।