সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের মাশুল: দুই নৌকার চাপে প্রাণ গেল তরুণ শ্রমিক রিফাতের

মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের মাশুল: দুই নৌকার চাপে প্রাণ গেল তরুণ শ্রমিক রিফাতের

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং অবৈধ বালু উত্তোলনের ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নিহত রিফাত সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে মহাদেও নদে বালু উত্তোলনের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, মহাদেও নদে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন অসংখ্য নৌকায় নদী থেকে বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বুধবার সকালে পাশাপাশি অবস্থান করা দুটি নৌকায় বালু তোলার কাজ চলাকালে হঠাৎ দুই নৌকার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাত। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সম্প্রতি এ ধরনের অভিযানে কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে এবং একাধিক নৌকা জব্দ করা হয়েছে। তবে পর্যাপ্ত নৌযানের অভাবে নদীপথে অভিযান পরিচালনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ইতোমধ্যে অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একাধিক নৌকা জব্দ করা হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের বিস্তার, নদীভাঙন, পরিবেশগত ক্ষয়ক্ষতি এবং সরকারি রাজস্ব হারানোর বিষয় নিয়ে সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন প্রকাশের অল্প সময়ের মধ্যেই একই নদীতে প্রাণ হারালেন এক তরুণ শ্রমিক।

স্থানীয় সচেতন মহলের দাবি, কেবল বিচ্ছিন্ন অভিযান নয়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নদীতে নিয়মিত নজরদারি বাড়ানো এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতেও এমন দুর্ঘটনা ও প্রাণহানির পুনরাবৃত্তি ঘটতে পারে বলে তাদের আশঙ্কা।