সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

নেত্রকোণায় ছাত্রশিবিরের ‘রান ফর জুলাই ভিক্টরি’

নেত্রকোণায় ছাত্রশিবিরের ‘রান ফর জুলাই ভিক্টরি’

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোণায় বৃষ্টি উপেক্ষা করে ‘রান ফর জুলাই ভিক্টরি’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নেত্রকোণা সরকারি কলেজের সামনে থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি তৌফিকুর রহমান তৌফিক ও সেক্রেটারি আতিক হাসান হৃদয়ের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

সকাল থেকে টানা বর্ষণ হলেও অংশগ্রহণকারীরা কর্মসূচি অব্যাহত রাখেন। ‘রান ফর জুলাই ভিক্টরি’ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয়ের বাজারে অবস্থিত জুলাই স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা বিগত ১৭ বছরে সংঘটিত গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন ।