সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

সবুজ বাংলাদেশ গড়ার বার্তা, নেত্রকোনায় শিক্ষক-শিক্ষার্থীদের হাতে ৫ শতাধিক গাছের চারা

সবুজ বাংলাদেশ গড়ার বার্তা, নেত্রকোনায় শিক্ষক-শিক্ষার্থীদের হাতে ৫ শতাধিক গাছের চারা

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

 

 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেত্রকোনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের আদর্শ শিশু বিদ্যালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নরু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ শিশু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুর রহমান খান টিটু, বাপা নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহবুদ্দিন রিপন ও রেজাউল হক মামুন, সদস্য সচিব একেএম শহিদুল ইসলাম ছুটনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের আশা, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।