সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

রাজনগরের মুন্সিবাজার–সোনাটিকি–মোকামবাজার সড়কের বেহাল দশা খানাখন্দে ভরা সড়ক, দুর্ভোগে স্থানীয় মানুষ

রাজনগরের মুন্সিবাজার–সোনাটিকি–মোকামবাজার সড়কের বেহাল দশা

 

খানাখন্দে ভরা সড়ক, দুর্ভোগে স্থানীয় মানুষ

 

মোফাজ্জল হোসেন শায়েখ

স্টাফ রিপোর্টার(মৌলভীবাজার)

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার গুরুত্বপূর্ণ মুন্সিবাজার–সোনাটিকি–মোকামবাজার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত ও খানাখন্দ। বৃষ্টির পানি জমে এসব গর্ত অনেকটা ছোট ছোট জলাশয়ের মতো হয়ে গেছে।

 

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে ইট-পাথর। কোথাও কোথাও বড় গর্তের কারণে যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির পর গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় পথচারী ও চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ না নেওয়ায় প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ। সড়কটি দিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন।

 

স্থানীয়রা দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও টেকসইভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে।

 

স্থানীয়দের প্রশ্ন—আর কতদিন এমন খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলতে হবে?