সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ঘিরে পূর্বধলায় বিক্ষোভ, ‘স্বচ্ছতা নিশ্চিতের’ দাবি

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ঘিরে পূর্বধলায় বিক্ষোভ, ‘স্বচ্ছতা নিশ্চিতের’ দাবি

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নতুন তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ গেটের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীদের ব্যানারে নিয়োগে যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের বঞ্চিত করার অভিযোগ তুলে স্বচ্ছ নিয়োগের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হওয়া ত্যাগী কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দাবি, এতে প্রকৃত যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হয়েছেন।

বিক্ষোভকারীরা কয়েকজন নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ করেন, তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তারা অভিযোগ করেন, মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় দক্ষতা প্রদর্শন করতে না পারা ব্যক্তিরাও নিয়োগ পেয়েছেন। রাতের বেলায় ফল প্রকাশ করাকেও তারা প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন।

আবেদনকারী মো. আমিনুল ইসলাম ও শাহরিয়ার নোমান খান অভিযোগ করেন, মেধা ও যোগ্যতার পরিবর্তে অন্য বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান।

বিক্ষোভকারীরা অবিলম্বে বর্তমান নিয়োগ তালিকা বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে নতুন তালিকা প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। তিনি জানান, উপজেলায় ১ হাজার ১ শতাধিক আবেদন থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১১৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, “নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক পরিচয় প্রশাসনের বিবেচ্য বিষয় ছিল না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে জমা দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”