সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

দুর্গাপুরে সিপিবির মানববন্ধন, ‘স্বার্থবিরোধী’ মার্কিন চুক্তি বাতিলের দাবি

দুর্গাপুরে সিপিবির মানববন্ধন, ‘স্বার্থবিরোধী’ মার্কিন চুক্তি বাতিলের দাবি

সৈয়দ সময়, নেত্রকোনা :

আমেরিকার সঙ্গে সম্পাদিত কথিত ‘জাতীয় স্বার্থবিরোধী’ চুক্তি বাতিলের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার (১৬ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে উপজেলা সিপিবির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর। উপজেলা সিপিবির সহসাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের স্থানীয় সভাপতি সায়মন মিয়া।

কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও আদিবাসী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সংহতি জানান।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের মাত্র দুই দিন আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন একটি চুক্তি করা হয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে। তারা চুক্তির বিভিন্ন বিষয় জনসম্মুখে প্রকাশ ও জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির মাধ্যমে দেশের অর্থনীতি, খাদ্যব্যবস্থা ও জাতীয় সম্পদের ওপর বিদেশি প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধন থেকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া এবং বিভিন্ন শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় হস্তান্তরের উদ্যোগেরও সমালোচনা করা হয়। বক্তারা বলেন, জাতীয় সম্পদ ও দেশের স্বার্থ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

এ সময় বক্তারা আমেরিকার সঙ্গে করা কথিত ‘স্বার্থবিরোধী’ চুক্তি বাতিলসহ জাতীয় সম্পদ রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তি জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।