সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

বড় পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগদানে বাঁধা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ

 

জাকারিয়া হোসেন

স্টাফ রিপোর্টার

 

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভস্থে দায়িত্বরত ১৬৮ শ্রমিককে কর্মস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করায় খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে ফেঁটে পড়েছে ক্ষতিগ্রস্থ শ্রমিকরা।

গতকাল রবিবার সকাল ১০টা থেকে এসব শ্রমিক খনির অভ্যন্তরে কর্মহীন অবস্থায় রয়েছে। তারা কর্তৃপক্ষের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কাজে যোগদান আদেশ না দেওয়া পর্যন্ত খনির ভেতরেই অবস্থান করবে বলে জানানো হয়েছে।

আজ দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে সরেজমিনে গেলে দেখা যায়, শ্রমিকরা ওয়েলফেয়ার বিল্ডিংয়ের বারান্দায় বিক্ষোভ মিছিল করছে। তাদের মুখে স্লোগান উচ্চারিত হচ্ছিল, কাজ চাই ভাত চাই, বাঁচার মত বাঁচতে চাই।

অন্যায্য আদেশ প্রত্যাহার করো, করতে হবে।

বিক্ষোভরত শ্রমিক নেতা বড়পুকুরিয়া কোল মাইন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ লিটন, শ্রমিক নেতা ওসমা আলী, গোলাম নবী প্রমুখ জানান, ১৬৮ জন শ্রমিকের মধ্যে সকলেই কয়লা খনি সংলগ্ন ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দা। চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান জেএসএমই এর অধিনে ৫ বছরের চুক্তিতে কাজ করে আসছে তারা। আগামী ২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে। কিন্তু কয়লা খনি কর্তৃপক্ষ গতকাল রবিবার সকাল ১০টার সময় শ্রমিকদেরকে খনির ভূ-গর্ভস্থে যেতে বাঁধা প্রদান করে এবং খনি থেকে বের হয়ে যেতে বলা হয়।

শ্রমিক নেতাদের অভিযোগ, গত কয়েকদিন যাবৎ তারা বকেয়া বেতনের দাবিতে মিছিল মিটিং করে আসছিলো। তাদের আন্দোলনের মুখে বকেয়া বেতন প্রদানে কর্তৃপক্ষ সম্মত হলেও বেতন নেওয়ার পূর্বে ভবিষ্যতে কোন আন্দোলন না করার অঙ্গিকারনামায় স্বাক্ষর করতে বলা হয়। শ্রমিকরা স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে কর্তৃপক্ষ ভূ-গর্ভস্থে তাদের কর্মস্থলে যেতে বাঁধা প্রদান করেন।

তারা আরও বলেন, তাদেরকে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কাজ কাজ করার সুযোগ দেওয়া না হলে কেন শ্রমিক খনি ত্যাগ করবেনা।

প্রয়েজনে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

তবে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলম জানান ভিন্ন কথা। তিনি জানান, ১৬৮ জন শ্রমিক কাজ করছিল চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি/সিএমসি কনসোর্টিয়ামের অধিন্যস্ত সাব কন্ট্রাক্টর জেএসএমই’র নিয়োগকৃত শ্রমিক হিসেবে। চুক্তি অনুযায়ী জেএসএমই

৫৮০০ মিটার ট্যানেলের কাজ সম্পন্ন হওয়ার পর খনি ত্যাগ করার কথা। ওই সাব কন্ট্রাক্টরের বিদেশী শ্রমিকরা সকলেই নিজ দেশে ফিরেও গেছে। এমতাবস্থায় বাংলাদেশী শ্রমিকদেরকে তাদের পাওনাদি বুঝিয়ে দিয়ে বিদায় করার জন্য সাব কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষ থেকে খনি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান চুক্তি মোতাবেক কাজ সম্পন্ন করার পর তাদের কোন লোকবল খনির ভেতরে থাকার আইনগত অধিকার নাই। তবে, ক্ষতিগ্রস্ত এলাকার লোক হিসেবে পূনরায় কোন কাজ শুরু হলে কর্মহীন এসব শ্রমিকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কাজে নেওয়া হবে।

 

 

জাকারিয়া হোসেন

স্টাফ রিপোর্টার

মোবাঃ ০১৭৭২৮৭৮৮৪৬

তারিখঃ ১৭-০৮-২০২৬