সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চালু হলো এআই প্রযুক্তির “অটো ফাইন সিস্টেম”সড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চালু হলো এআই প্রযুক্তির “অটো ফাইন সিস্টেম”সড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

স্টাফ রিপোর্ট :

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির “অটো ফাইন সিস্টেম” এর মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির আটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি হুইলার ও উল্টোপথে যানবাহন চলাচল সহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

 

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর এই অটো ফাইন সিস্টেম চালু করল হাইওয়ে পুলিশ। এর আওতায় মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে থেকে চট্রগ্রাম সিটি গেইট পর্যন্ত ২৫০ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১ হাজার ৪২৭ টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরি, পুলিশের আইজিপি মো: আলী হোসেন ফকির সহ সংশ্লিষ্ট সংস্থার উর্ধতন কর্মকর্তারা।