সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত

গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত

 

লুৎফর সিকদার-(গোপালগঞ্জ প্রতিনিধি)…

 

গোপালগঞ্জের মানবতার রেখা রানী ……. কোটালীপাড়ার বুরুয়া গ্রামের রেখা রানী ওঝা জীবনে বিয়ে করেন নাই। সরকারি হাসপাতালের নার্স হিসেবে চাকরি করে অবসরের পর নিজের সারাজীবনের সঞ্চয় দিয়ে প্রতিষ্ঠা করেছেন রেখা রানী ওঝা বালিকা বিদ্যালয়।

 

দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশোনার সুযোগ করে দিতে তিনি শুধু স্কুলই প্রতিষ্ঠা করেন নাই, দূর-দূরান্তের ছাত্রীদের জন্য তৈরি করেছেন হোস্টেলও। একসময় বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী সংগ্রহ করেছেন তিনি।

 

১৯৪৮ সালে জন্ম নেওয়া রেখা রানী ছোটবেলায় নানা বাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যান। ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগ দেন এবং ২০১১ সালে অবসর নেয়।

 

নিজের জীবন ও সঞ্চয় দিয়ে মেয়েদের শিক্ষার জন্য কাজ করা এই নারী এখন নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অর্থসংকটে স্কুল চালানোও কঠিন হয়ে পড়েছে। শিক্ষকদের বেতন দিতে না পারায় অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন।

 

তবুও থেমে নেই রেখা রানী। তাঁর লক্ষ্য একটাই-দরিদ্র পরিবারের মেয়েরা যেন বাল্যবিয়ের শিকার না হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে।