সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

বৃষ্টির মধ্যে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কলেজছাত্রের

বৃষ্টির মধ্যে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কলেজছাত্রের

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার আটপাড়া উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ওই গ্রামের আল আমিনের ছেলে। তিনি সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করেছিলেন। পরীক্ষা শেষে বাড়িতে অবস্থান করছিলেন এবং অবসর সময়ে পরিবারের গরু দেখাশোনায় সহযোগিতা করতেন।

আটপাড়া থানার এসআই মো. ইদ্রিস নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই বাড়ির সামনে গরুর জন্য ঘাস কাটতে যান আল মামুন। সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এদিকে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তার পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।