সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষ’ আলোচনাসভা  

‘মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষ’ আলোচনাসভা

 

প্রত্যেকটি পরিবার উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব- এমপি এসএম জিলানী

 

সাইফুল ইসলাম

(গোপালগঞ্জ প্রতিনিধি )

 

 

সমাজ থেকে পুরোপুরি মাদক নির্মূল করা কোন একক ব্যক্তি বা পুলিশের পক্ষে  সম্ভব নয়। তবে প্রত্যেকটি পরিবারের অভিভাবক উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

 

 

শনিবার (২২ আগস্ট)  টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটে গোপালগঞ্জ জেলা ওলামা দল আয়োজিত  “মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

এমপি এসএম জিলানী বলেন, প্রত্যেকটি পরিবারের সন্তান কি করছে? প্রথমে অভিভাবকের চোখেই ধরা পড়ে।

 

কিন্তু প্রথমে অভিভাবকরা লাজ-লজ্জা বা অন্য কোন কারণে মানতে চায় না, তার ছেলে-মেয়ে মাদকাসক্ত হয়েছে। কিন্তু পরে এমন একটা সময় আসে, যখন ওই ছেলে-মেয়ের দ্বারা অতিষ্ঠ হয়ে বাবা-মা ধরে তাদের থানায় দিয়ে দিচ্ছে। তাই প্রত্যেকটি পরিবারের অভিভাবক উদ্যোগ নিলেই মাদক  থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

 

 

প্রতি শুক্রবার নামাজের আগে ইমাম-মুয়াজ্জিনদের মাদকের ভয়াবহতা সম্পর্কে বয়ান দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মসজিদ মাদ্রাসায় বেশি মানুষ নামাজ পড়তে আসে। তাই ওইদিন সবাইকে মাদক নির্মূল বিষয়ে বয়ান দিলে সব শ্রেণি-পেশার মানুষ আরো সচেতন হবে। আর সমাজ অনেকটা উপকৃত হবে।

 

 

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের বিষয়ে এসএম জিলানী বলেন, গত ১৭ বছরে ২৯ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। যা দিয়ে বাংলাদেশের সাতটা বাজেট ঘোষণা করা যেত। এই টাকা যদি দেশে থাকতো তাহলে যেকোন মাধ্যমে আপনার পকেটে যেত, আমার পকেটে যেত। কিন্তু টাকা