সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

নেত্রকোনায় তৃণমূলের স্বাস্থ্যকর্মীদের হাত ধরে যক্ষ্মা-কুষ্ঠ নির্মূলের প্রত্যয় 

নেত্রকোনায় তৃণমূলের স্বাস্থ্যকর্মীদের হাত ধরে যক্ষ্মা-কুষ্ঠ নির্মূলের প্রত্যয়

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

 

 

যক্ষ্মা ও কুষ্ঠ দুটি রোগকে ঘিরে সমাজে এখনো রয়েছে ভয়, ভুল ধারণা ও নানা ধরনের সামাজিক সংকোচ। অথচ সময়মতো শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও জনসচেতনতার মাধ্যমে এ রোগ দুটিই নিয়ন্ত্রণ ও নিরাময় সম্ভব। প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেই সচেতনতা ও চিকিৎসাসেবার বার্তা পৌঁছে দিতে নেত্রকোনা সদর উপজেলায় মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ওরিয়েন্টেশন কর্মশালা।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান আলোচক ও নির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান কবীর। গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা দেন সদর উপজেলার এমটি (ইপিআই) দিদার আহম্মদ তালুকদার এবং স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. আ. গনি।

এতে নেত্রকোনা সদর উপজেলার সব কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দুই ঘণ্টার কর্মশালায় যক্ষ্মা ও কুষ্ঠ রোগের কারণ, সংক্রমণের ধরন, প্রাথমিক লক্ষণ, রোগ প্রতিরোধ এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে রোগী শনাক্তকরণ, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের করণীয় তুলে ধরা হয়।

কর্মশালায় সাধারণ যক্ষ্মার পাশাপাশি ঔষধ-প্রতিরোধী যক্ষ্মা, শিশু যক্ষ্মা ও টিপিটি সম্পর্কেও সিএইচসিপিদের প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।

বক্তারা বলেন, যক্ষ্মা ও কুষ্ঠ রোগ সম্পর্কে সমাজে এখনো নানা ধরনের ভ্রান্ত ধারণা ও অমূলক ভীতি রয়েছে। এসব ভুল ধারণা দূর করতে স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কারণ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরাই প্রত্যন্ত এলাকার মানুষের সবচেয়ে কাছাকাছি থেকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন।

তাদের ভাষ্য, একজন স্বাস্থ্যকর্মী যদি রোগের প্রাথমিক লক্ষণ দ্রুত চিনতে পারেন, তাহলে একজন সম্ভাব্য রোগীকে সময়মতো শনাক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার আওতায় আনা সম্ভব। এতে রোগীর জটিলতা কমার পাশাপাশি অন্যদের মধ্যে সংক্রমণের ঝুঁকিও কমবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, যক্ষ্মা ও কুষ্ঠ নির্মূলে শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা যথেষ্ট নয়; প্রয়োজন গ্রাম থেকে গ্রামান্তরে সচেতনতা, দ্রুত শনাক্তকরণ এবং নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা। সেই লক্ষ্যেই তৃণমূলের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির এই কর্মশালা নেত্রকোনা সদর উপজেলায় রোগ দুটির বিরুদ্ধে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করবে।

প্রান্তিক মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবার আলো পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মশালা তাই শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয় যক্ষ্মা ও কুষ্ঠমুক্ত নেত্রকোনা গড়ার পথে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল ও কার্যকর করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।