সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

ভবন নয়, শিক্ষার মান বাড়ান,দুর্গাপুরে ডেপুটি স্পিকারের আহ্বান

ভবন নয়, শিক্ষার মান বাড়ান,দুর্গাপুরে ডেপুটি স্পিকারের আহ্বান

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

‘উন্নয়ন মানেই শুধু ইট-পাথরের অট্টালিকা নয়; একটি অঞ্চলের প্রকৃত উন্নয়ন নির্ভর করে তার শিক্ষাব্যবস্থা ও মানবিক উন্নয়নের ওপর।’ নেত্রকোনার দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন প্রত্যয়ী বক্তব্য দিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিরিশিরির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে এবতেদায়ি পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি/সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি/সমমান-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, ‘আমাকে আপনারা গতানুগতিক ধারার কোনো রাজনৈতিক কর্মী বা এমপি হিসেবে দেখবেন না। আমি শুধু ইট-পাথরের অট্টালিকা বা দালানকোঠা নির্মাণ করে উন্নয়নের প্রমাণ দিতে চাই না। আমি চাই, আমাদের এ অঞ্চলের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও মানবিক উন্নয়ন।’

এ সময় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, এলাকার তিনটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৪০ শতাংশের নিচে নেমে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার পরও এসব প্রতিষ্ঠানের ফলাফল কেন এত খারাপ এ প্রশ্নও তোলেন তিনি।

শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষক সবার জন্যই শিক্ষক। দয়া করে বাচ্চাদের একটু ভালোভাবে পড়ানোর চেষ্টা করুন। শুধু পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদের মানবিক গুণাবলিতে গুণান্বিত করুন।’

নারী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, সাধারণ শাখায় ২৮ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ২১ জনই দুর্গাপুরের ‘সুমেশ্বরী কন্যা’। তিনি আশা প্রকাশ করেন, এসব শিক্ষার্থীর মধ্য থেকেই ভবিষ্যতে কেউ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে এলাকার গর্ব বাড়াবে।

২১ আগস্ট জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন কায়সার কামাল। তিনি বলেন, শপথ নেওয়ার সময় তাঁর মনে প্রত্যাশা জেগেছিল আগামী দিনে দুর্গাপুর-কলমাকান্দার কোনো সন্তান যেন রাষ্ট্রপতির পদে আসীন হয়ে শপথ পাঠ করে।

তিনি বলেন, ‘অভিভাবক হিসেবে আমি সেই স্বপ্নের জায়গাটা আরও বাড়িয়ে দিয়েছি।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের বিশ্বখ্যাত রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের How Much Land Does a Man Need? বইটি উপহার দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কৃতী শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।