সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নেদায়ে ইসলাম ফরাজীকান্দিতে আনন্দ মিছিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নেদায়ে ইসলাম ফরাজীকান্দিতে আনন্দ মিছিল

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নেদায়ে ইসলাম ফরাজীকান্দি এর উদ্যোগে এক বিশাল বড় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আল্লামা বোরহান উদ্দিন উয়েসী এর রওজা জিয়ারত করে মিছিল শুরু হয়ে বেরীবাঁধ প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন নেদায়ে ইসলাম ফরাজীকান্দি কমপ্লেক্সের চেয়ারম্যান আল্লামা শায়খ সাইদ মাসউদ আহমাদ বোরহানী আল আহমাদী উয়েসী রিফায়ী (মাঃজিঃআঃ)। মিছিলে শতশত মুসল্লী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক ছাত্ররা অংশগ্রহণ করেন। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

এসময় আল্লামা মাসউদ আহমাদ বলেন, যার সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই প্রাণের রাসুল (স.) এর শুভাগমন উপলক্ষে আমাদের এই সামান্য কর্মসূচি। আমরা নবীজির দেখানো পথে চলবো, ইসলামকে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবো। যারা এই পথকে আলাদা করে দেখেন তারাও আসুন, বুজুন, তারপর ইসলামকে মেনে চলুন, তাহলেই জীবন সফল হবে ইনশাআল্লাহ।

এরপর আল্লামা বোরহান উদ্দিন উয়েসী এর কবর জিয়ারত শেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন আল্লামা শায়খ সাইদ মাসউদ আহমাদ বোরহানী আল আহমাদী উয়েসী রিফায়ী (মাঃজিঃআঃ)।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ গনি তপাদার, হাসানপুর ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন জামাল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার, ড. আহমেদ হোসেন, ডঃ মোস্তফা সহ আরো অনেকে।