সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

বীরগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন

বীরগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বহুল প্রত্যাশিত মডেল মসজিদ ও জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথের দীর্ঘদিনের সমস্যা বেইলি ব্রিজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের পূর্বে বীরগঞ্জ মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

ফলক উন্মোচনের সময় মুনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হাসিম। পরে মডেল মসজিদে যোহরের নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন মডেল মসজিদের নবনিযুক্ত ইমাম মাওলানা মতিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মুজাহিদুল ইসলাম মাজু, কামরুল হাসান, নশিউর রহমান, আব্দুল জব্বার, রেজাউল করিম মনি, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া মডেল মসজিদের উদ্বোধন উপলক্ষে শত শত মুসল্লি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকালে জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথে দীর্ঘদিনের জনদুর্ভোগের কারণ হয়ে থাকা বেইলি ব্রিজেরও উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। ব্রিজটি চালু হওয়ায় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

মডেল মসজিদে যোহরের নামাজ আদায়ের পর সংসদ সদস্য ঢাকার উদ্দেশে বীরগঞ্জ ত্যাগ করেন বলে জানা গেছে।

আরও খবর

সুন্দরবন-মংলা আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার

রুমানার ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

ফুলতলা প্রতিনিধি, খুলনা | ২১ সেপ্টেম্বর ২০২৬ খুলনার ফুলতলা বাজারে পচা মাংস বিক্রি এবং ফ্রিজে সংরক্ষিত মাংসের সঙ্গে তাজা গরুর রক্ত মিশিয়ে তা লাল করার অভিযোগে আনিস মোল্লা নামে এক মাংস ব্যবসায়ীকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক

বগুড়ায় শজিমেক হাসপাতালে ৪ আনসার সদস্য ছুরিকাহত, আটক ৪

বাগেরহাটে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর মডেল থানার মাজার মোড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বাগেরহাট।

আরও খবর: খুলনা