সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

আমন মৌসুমে বারহাট্টায় সারের হাহাকার, ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ

আমন মৌসুমে বারহাট্টায় সারের হাহাকার, ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা:

 

 

নেত্রকোনার বারহাট্টায় আমন মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে সারের সংকট। কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার মিলছে না; অথচ অতিরিক্ত দাম দিতে রাজি হলে কোনো কোনো ক্ষেত্রে সার পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে একদিকে বাড়ছে কৃষকের উৎপাদন ব্যয়, অন্যদিকে সময়মতো সার প্রয়োগ করতে না পেরে আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কয়েকজন বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে সরকারি নীতিমালা উপেক্ষা করে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি এবং কৃষকদের জিম্মি করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগের তালিকায় রয়েছে মাইনুল হক ট্রেডার্স, রাধারমন সাহা রায় ও সুশ্রী রানী সাহা রায়।

স্থানীয় কৃষকদের ভাষ্য, আমন মৌসুমে ডিএপি, টিএসপি ও এমওপি সারের চাহিদা বেড়ে যাওয়াকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। প্রয়োজনের সময় ডিলারদের গুদামে সার না পাওয়ায় কৃষকদের এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হচ্ছে। আবার কেউ কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দিতে পারলে বিভিন্নভাবে সার সংগ্রহের সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় সার না পাওয়ায় অনেকেই জমিতে নির্ধারিত সময়ে সার প্রয়োগ করতে পারছেন না। এতে আমন ধানের স্বাভাবিক বৃদ্ধি ও কাঙ্ক্ষিত ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের দাবি, বারহাট্টায় সারের সংকটের অভিযোগ এবারই প্রথম নয়। প্রতিবছর আমন মৌসুমের শুরুতে একই ধরনের অভিযোগ উঠলেও কার্যকর নজরদারির অভাবে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। ডিলারদের গুদামে নিয়মিত অভিযান ও মজুত যাচাই করা হলে সরকারি বরাদ্দের সার কোথায় যাচ্ছে এবং বাজারে সংকটের প্রকৃত কারণ কী তা সহজেই বেরিয়ে আসবে বলে মনে করছেন তারা।

এদিকে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বারহাট্টায় সারের সংকট, অতিরিক্ত দামে বিক্রি এবং সরকারি সার বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকেও কয়েকজন ডিলারের বিরুদ্ধে অভিযান ও জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, “সব সার ডিলারকে সরকারি নির্দেশনা অনুযায়ী সার বিক্রির জন্য বলা হয়েছে। কেউ কোনো ধরনের অনিয়ম করলে বা কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে কৃষকদের প্রশ্ন শুধু নির্দেশনা দিলেই কি বন্ধ হবে সারের কৃত্রিম সংকট? তাদের দাবি, আমন মৌসুমে প্রতিটি ডিলারের গুদাম নিয়মিত পরিদর্শন, মজুত ও বিক্রির হিসাব যাচাই এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

কৃষকদের আশঙ্কা, সময়মতো সারের সরবরাহ নিশ্চিত করা না গেলে আমন উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।