সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

নেত্রকোনায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ উদ্ভাধন করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপি

নেত্রকোনায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ উদ্ভাধন করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপি

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা:

 

 

নেত্রকোনার মদন উপজেলায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপি।

বুধবার দুপুরে নেত্রকোনায় তার নিজ উপজেলা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজে পূবালী ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নিয়ে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন তিনি।

বৃক্ষরোপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা,পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল মোঃ হুমায়ুন মিয়া,মদন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী এবং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়,পূবালী ব্যাংকের উদ্যোগে মদন উপজেলায় ৩ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি-বেসরকারি পর্যায়ে সকলকে বাড়ির আঙ্গিনায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়া প্রয়োজন। শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতীতে চলবে, তিনি দেশে ফিরে বিচার মেনে নিবেন এমনটাই আশা করি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপি।