সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

হাসপাতালে ডেন্টাল সেবা মিলছে না, ব্যক্তিগত চেম্বারে যাওয়ার অভিযোগ

হাসপাতালে ডেন্টাল সেবা মিলছে না, ব্যক্তিগত চেম্বারে যাওয়ার অভিযোগ

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ না থাকার কথা বলে রোগীদের বাইরে ব্যক্তিগত চেম্বারে যেতে পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে ডেন্টাল টেকনিশিয়ান মো. আতিকের বিরুদ্ধে। একই সঙ্গে সরকারি অফিস চলাকালীন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগও পাওয়া গেছে।

ভুক্তভোগী কয়েকজন রোগীর অভিযোগ, দাঁতের ব্যথা ও অন্যান্য সমস্যা নিয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগে গেলে তাদের জানানো হয় প্রয়োজনীয় সরঞ্জাম কিংবা ওষুধ নেই। পরে মদন পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি ব্যক্তিগত চেম্বারে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য বলা হয়। সেখানে চিকিৎসা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে বলে অভিযোগ রোগীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, “দূর-দূরান্ত থেকে দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে এসে প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। পরে বাধ্য হয়ে বাইরে টাকা দিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।”

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেন্টাল টেকনিশিয়ান মো. আতিকের বিরুদ্ধে সরকারি অফিস সময়ের মধ্যে দায়িত্বে অনিয়মিত থাকার এবং বাইরে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ রয়েছে। মদন পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার ব্যক্তিগত চেম্বারের সাইনবোর্ড থাকার বিষয়টিও স্থানীয়দের নজরে এসেছে।

অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, অফিস সময়ে বাইরে রোগী দেখার বিষয়ে একাধিক প্রমাণ পাওয়া গেছে। হাসপাতালের ডেন্টাল বিভাগের সরঞ্জামের তালিকাও যাচাই করা হবে কোনো সরকারি সরঞ্জাম হাসপাতালের বাইরে নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি হাসপাতালে ডেন্টাল সেবা নিশ্চিত করার পরিবর্তে রোগীদের যদি কোনোভাবে বেসরকারি চেম্বারমুখী হতে হয়, তাহলে এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা। তাদের দাবি, অভিযোগগুলো দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই এবং সরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম থাকলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নিয়মিত ও কার্যকর ডেন্টাল সেবা নিশ্চিত করা হবে।