সর্বশেষ
[ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ]

নেছারাবাদের দৈহারী ইউনিয়নে মোবাইল জুয়ার ছোবল, কিশোর-যুবকরা বিপথে – যুবসমাজের উদ্বেগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা*

নেছারাবাদের দৈহারী ইউনিয়নে মোবাইল জুয়ার ছোবল, কিশোর-যুবকরা বিপথে – যুবসমাজের উদ্বেগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা*

নেছারাবাদের দৈহারী ইউনিয়নে মোবাইল জুয়ার ছোবল, কিশোর-যুবকরা বিপথে – যুবসমাজের উদ্বেগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা*

 

*স্টাফ রিপোর্টার*

*মোঃ ইব্রাহিম হাওলাদার*

 

 

বর্তমান প্রেক্ষাপটে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নে মোবাইলভিত্তিক অনলাইন জুয়া ভয়াবহ আকার ধারণ করেছে। ক্রিকেট বেটিং, লুডু, পোকার ও “Aviator” গেমের নামে কিশোর-যুবকরা বিকাশ-নগদের মাধ্যমে টাকা ঢেলে সর্বস্ব হারাচ্ছে।এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরা

 

স্থানীয় যুবসমাজ ও অভিভাবকরা জানান, ফেসবুক, টেলিগ্রাম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে “টাকা ডাবল”, “লটারি” এর প্রলোভন দেখিয়ে তরুণদের জুয়ায় আসক্ত করা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবারগুলো ধ্বংস হচ্ছে, অন্যদিকে পড়াশোনা বাদ দিয়ে অনেক ছেলে বিপথে যাচ্ছে। একটা লাইক ও কমেন্ট শেয়ার চাচ্ছে

 

যুবসমাজের পক্ষ থেকে বলা হয়, “আমরা মাদকমুক্ত ইউনিয়ন গড়তে চাই। কিন্তু এখন দেখছি মোবাইল জুয়া মাদকের চেয়েও ভয়ংকর। আমাদের ভাই-বন্ধুরা দিনরাত মোবাইলে ডুবে আছে।”

 

এ বিষয়ে সচেতন মহল দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, “অনলাইন জুয়া বাংলাদেশে অবৈধ। পুলিশ প্রশাসন যদি এখনই কঠোর না হয়, তাহলে পুরো প্রজন্ম নষ্ট হয়ে যাবে।”

 

*PTV চ্যানেলের সাংবাদিক মোঃ ইব্রাহিম হাওলাদার* বলেন, “যুবসমাজ নিজেরাই এগিয়ে এসেছে। আমরা তাদের পাশে আছি। অভিভাবকদেরও সন্তানদের মোবাইল ব্যবহারের দিকে নজর দিতে হবে।”

 

উল্লেখ্য, নেছারাবাদ উপজেলার পার্টিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী জুয়া ও মাদক নির্মূলে তার সহযোগিতা কামনা করেছেন।

 

মানবিক আবেদন:*

যুবসমাজের দাবি, অবিলম্বে মোবাইল জুয়ার অ্যাপ ও গ্রুপগুলো বন্ধ করতে হবে। আসুন আমরা সবাই মিলে “মাদকমুক্ত ও জুয়ামুক্ত দৈহারী ইউনিয়ন” গড়ি।