সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‌্যালি

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‌্যালি

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা:

 

 

 

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষাপটে মশার বংশবিস্তার রোধ এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণে জনসচেতনতা বাড়াতে নেত্রকোনায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে কালেক্টরেট স্কুল মাঠ ও দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

অভিযানকালে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

পরে পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজার নেতৃত্বে দত্ত উচ্চ বিদ্যালয় থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পৌরসভার কর্মীরা অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।